Thursday, May 14, 2026

শেন ওয়ার্নের মৃত্যুতে আবেগঘন পোস্ট সৌরভ-মুরলীধরনের

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নারের ( Shane Warne)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। শোকপ্রকাশ বিসিসিআই সভাপতি ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), শ্রীলঙ্কার (Srilanka) প্রাক্তন ক্রিকেটার মুত্তিয়া মুরলীধরন (Muttiah Muralitharan)।

শেন ওয়ার্নের মৃত্যুর খবর পেয়েই বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” ভাবতেই পারছি না। ক্রিকেটের অন্যতম সেরা ওয়ার্ন। জীবন সত্যিই খুব অনিশ্চিত। তাই সবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। কোনও রকমের অবহেলা উচিত নয়।”

একসময় দু’জনের মধ্যে সেরার লড়াই ছিল সমানে সমানে। কে স্পিনের জাদুকর, কে বিশ্বের সেরা স্পিনার, তা নিয়ে তর্কের শেষ নেই। তবে ব্যক্তিগত জীবনে ওয়ার্নার এবং মুরলীধরন ছিলেন ভালো বন্ধু। একে অপরকে শ্রদ্ধা করতেন। সেই বন্ধু যে এত তাড়াতাড়ি চলে যাবেন তা ভাবতেও পারছেন না শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার। তাই তো টুইটারে ঝড়ে পড়ল তাঁর দুঃখ। মুরলীধরন টুইটারে লেখেন,” আমি হতভম্ব। কী বলব কিছুই বুঝতে পারছি না। ওয়ার্ন খুব ভাল বন্ধু ছিল।  একজন কিংবদন্তি। ইতিহাসের অন্যতম সেরা হিসেবে মনে রাখা হবে ওকে। ওর মৃত্যুর বয়স হয়নি। যখনই দেখা হয়েছে ওকে খুব তরতাজা লেগেছে। এত তাড়াতাড়ি যাওয়ার কী ছিল। ক্রিকেট বিশ্বের কাছে খুব বড় ক্ষতি এটা।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...