Friday, June 19, 2026

Kolkata: IMA-র কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা, কাম্য নয়: মন্তব্য শশী পাঁজার

Date:

Share post:

আইএমএ কলকাতা (Kolakata) শাখার সভাপতি পদের নির্বাচন ঘিরে উত্তেজনা। শনিবার, সকাল ১১টা থেকে তালতলায় IMA-র অফিসে ভোটদান শুরু হয়। সভাপতি পদের জন্য লড়ছেন চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) ও ডা প্রশান্ত ভট্টাচার্য। শুরুর আগে থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

গত তিনবার সভাপতি ডা নির্মল মাজি। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। তবে, বিরোধী প্রার্থীর বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ করেন নির্মল মাজি। ভোট গ্রহণ ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ করে দুপক্ষ। তবে, রাজ্যের মন্ত্রী তথা ডা শশী পাঁজা (Shashi Panja) বলেন, আইএমএ-র নির্বাচন ঘিরে এই ধরনের উত্তজেনা কাম্য নয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানান শশী।

Related articles

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...