Friday, May 15, 2026

Russia-Eucraine war : রবিবার সকালেই ২১০ পড়ুয়াকে নিয়ে দিল্লি ফিরল ভারতীয় বিমান

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই । রবিবার ১২ দিনে পড়ল যুদ্ধ । এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে ইউক্রেন থেকে দেশে ফিরলেন ২১০ মেডিকেল পড়ুয়া। ভারতীয় সেনাবাহিনীর :অপারেশন গঙ্গা’ প্রকল্পের মাধ্যমেই ফেরানো হচ্ছে পড়ুয়াদের।

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ২১০ ভারতীয়কে নিয়ে ফিরল বায়ুসেনার বিমান। এরা সকলেই ইউক্রেনের সীমানা পার হয়ে রোমানিয়ার বুখারেস্টে আশ্রয় নিয়েছিলেন। রবিবার সকালে তাঁদের নিয়ে দিল্লির কাছে হিন্দন ঘাঁটিতে নামল বিমান। শনিবারও রাত সাড়ে আটটা নাগাদ ইউক্রেনে পড়তে যাওয়া ১৮৩ পড়ুয়া দেশে ফিরেছিলেন ।

 

এদিকে ভারতীয়রা যাতে দ্রুত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বেরিয়ে যেতে পারেন সে ব্যাপারে উদ্যোগী হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট স্বয়ং। তাই আগামী সপ্তাহের মধ্যে স্টারলিঙ্কের আরও একাধিক টার্মিনাল তৈরি করা হবে। স্পেস এক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে এ ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...