Friday, March 13, 2026

Firing: অমৃতসরে সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন ৫ BSF জওয়ান, আহত ১

Date:

Share post:

হঠাৎ এলোপাথাড়ি গুলি(Bullet)। ভেঙে খানখান রবিবার সকালের নীরবতা। অভিযোগ, অমৃতসরের (Amritsar) খাসা গ্রামে বিএসএফের (BSF) মেসের ভিতরে গুলি চালান এক কনস্টেবল (constable)। গুলিতে তাঁরই ৫ সহকর্মীর মৃত্যু (death)হয়েছে। আহত ১। যিনি গুলি চালিয়েছেন, তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে বিএসএফের (BSF) তরফে কোর্ট অব এনকোয়ারির( Court of enquiry) নির্দেশ দেওয়া হয়েছে।

Corona Update:বড় স্বস্তি, দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৫ হাজারের নিচে

এদিন, সকালে অমৃতসরের(Anritsar) ১৪৪ নম্বর বাটালিয়ানের কনস্টেবল সত্তেপার সঙ্গে মেসেরই কয়েকজন জওয়ানের কথা কাটাকাটি হয়। আচমকা নিজের একে ৪৭ রাইফেল থেকে সত্তেপা গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। আহত হন ১০ জন। ৬ জনের সরাসরি গুলি লাগে। বাকি চারজনের শরীর ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আশঙ্কানক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৬ মার্চ এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। কনস্টেবল সত্তেপার এসকে গুলিতে চার জওয়ান শহিদ হয়েছেন। অভিযুক্তরও মৃত্যু হয়েছে। আহত সেনার অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার তদন্তে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। তবে, বিএসএফের তরফে এখনই বেশি কিছু বলতে চাওয়া হয়নি।

 

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...