Tuesday, June 23, 2026

Corona Update:বড় স্বস্তি, দৈনিক আক্রান্তের সংখ্যা নামল সাড়ে ৫ হাজারের নিচে

Date:

Share post:

যত দিন যাচ্ছে, করোনা(Corona) গ্রাফ ততটাই নিম্নমুখী হচ্ছে। ২০২২ এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই একটা সময় এসেছিল যখন দৈনিক আক্রান্তের সংখ্যাটা প্রায় ৩ লক্ষ ছাড়িয়ে গেছিল। আর এবার সেখানেই মিলল স্বস্তির রিপোর্ট। দেশে করোনায়(Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily active case) এবার নেমে এল সাড়ে পাঁচ হাজারের ঘরে। পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাটাও(Death Rate) ।

Art of Living : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বন্দি ভারতীয়দের পাশে আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবকরা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Central Health Ministry)পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন। মৃত্যুর সংখ্যাও আগের থেকে নিয়ন্ত্রণে। দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। গতকাল সেই সংখ্যাটা ছিল ২৮৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৩৬ জনের।মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৬২ হাজার ৯৫৩জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য বলছে,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona virus)আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন।ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৪ শতাংশে।পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৭৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...