Tuesday, June 23, 2026

Arindam Bhattacharya: আইএসএলে নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন লাল-হলুদ গোলরক্ষক ?

Date:

Share post:

আইএসএলের (ISL) শেষ ম‍্যাচেও জয় পায়নি এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal)। যার ফলে লিগে শেষ অবধি শেষ স্থানেই শেষ করল লাল-হলুদ ব্রিগেড। শনিবার বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে একাদশ স্থানে শেষ করে মারিও রিভেরার দল। আর এই পারফর্মেন্সে স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা।

আর এই মরশুমে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। আর মরশুম শেষ হতেই নিজের খারাপ পারফরম্যান্স নিয়ে নিজের বক্তব্য রাখেন অরিন্দম। বেঙ্গালুরু ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় অরিন্দম লেখেন, “এটি লজ্জাজনক এবং দোষ আমি নিচ্ছি। তবে আমি প্রতিজ্ঞা করছি পরের বছর আপনারা আসল অরিন্দমকে দেখতে পাবেন।”

ইস্টবেঙ্গলের জার্সিতে তিনকাঠির নীচে দাঁড়িয়ে ১১ ম্যাচে মাত্র একবার ক্লিনশিট পেয়েছে অরিন্দম । ১৯টি গোল খেয়েছেন, ২৯টি সেভ করেছেন তিনি। নিজের খারাপ পারফরম্যান্সের জন‍্য মরশুমের মাঝপথেই অধিনায়কত্বও ছেড়ে দেন অরিন্দম।

আরও পড়ুন:প্রকাশিত হল ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম, বার্তা বিকৃত করেছে ঋদ্ধি, দাবি ওই সাংবাদিকের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...