Tuesday, June 23, 2026

Kolkata: ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার, অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে জালিয়াতির অভিযোগ !

Date:

Share post:

ফের শিরোনামে ভুয়ো ডাক্তার, শহর কলকাতার(Kolkata) পাশাপাশি জেলায় জেলায় ছড়িয়ে পড়েছিল চিকিৎসার(Treatment) নামে লোক ঠকানোর ব্যবসা। দীর্ঘদিন ধরে এক চিকিৎসকের (Doctor) নাম এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নকল করে ভুয়ো(fraud) চিকিৎসা চালাচ্ছিলেন শুভ নাথ ও রাজীব সরকার নামের দুই ব্যক্তি। অবশেষে ধরা পড়লেন পুলিশের(Police) জালে। সল্টলেক(Saltlake) ও বাঁশদ্রোণি (Bansdroni) থেকে তাদের গ্রেফতার হয়েছে বলেছে  পুলিশ সূত্রে খবর।

           

ফের ভুয়ো কারবারির বাড়বাড়ন্ত মহানগরীর বুকে। এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার। ধৃতরা টালিগঞ্জ আর বিধাননগরের বাসিন্দা। সূত্রের খবর প্রায় এক মাস আগে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar)থানায় অভিষেক নাহার নামের এক চিকিৎসক(অ্যানাস্থেশিস্ট) অভিযোগ দায়ের করেন যে, তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য কেউ চিকিৎসা করছেন। অবিলম্বে ওই প্রতারককে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। পুলিশকে তিনি জানানা যে তাঁর নাম, রেজিস্ট্রেশন নম্বর (registration Number), প্যাড ব্যবহার করে জনৈক ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিভিন্ন রোগের ওষুধ দিচ্ছেন, ভুয়ো চিকিৎসা করছেন। এরপরই তদন্তে নেমে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম রাজীব সরকার,তিনি কম্পাউন্ডার হিসেবে ভুয়ো কাজকর্ম হিসাবে ভুয়ো কর্ম করতেন বলে জানা যায় এবং অপরজন হলেন শুভ নাথ। এদের মধ্যে দ্বিতীয় জনের ভূমিকা ছিল চিকিৎসকের। সূত্র মারফত জানা যায় তাঁরা যে শুধু কলকাতায় তাঁরা ফাঁদ পেতে ছিলেন তা নয়, পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, ঘাটাল, ঝাড়গ্রাম-সহ নানা জেলায় ঘুরে ঘুরে ভুয়ো চিকিৎসা চালাতেন এই দু’জন। সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour)ডাক্তার অভিষেক নাহারের নাম, রেজিস্ট্রেশন ব্যবহার করে নার্সিংহোম খোলার তোড়জোড় করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে কলকাতা পুলিশের জালে ধরা পড়েন শুভ নাথ ও রাজীব সরকার।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...