Monday, May 11, 2026

Utrarpradesh- Election : আজ উত্তরপ্রদেশে শেষ দফার ভোট , দেশের নজর বারাণসী কেন্দ্রে

Date:

Share post:

আজ, সোমবার উত্তরপ্রদেশে (up assembly election) শেষ দফার ভোট । বারাণসী সহ ৮ জেলার ৫৪ টি আসনে ভোটগ্রহণ চলছে । এরমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra modi) লোকসভা কেন্দ্র বারাণসীর ৮ টি আসন রয়েছে । বারাণসী ছাড়াও আজমগড়, মৌ, জৌনপুর, মির্জাপুর, ভাদোহি, সোনভদ্র সহ মোট ৮টি জেলায় ভোট চলছে।

এদিন সকাল সাতটা থেকে পুরোপুরি কোভিড বিধি মেনে , নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ভোটাররা ভোট দিতে এসেছেন। উৎসাহী ভোটারদের লাইন চোখে পড়ার মতো । সকলেই সকাল সকাল এসে নিজের ভোট দিয়ে দিতে চাইছেন। এদিন সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.৫৮ শতাংশ।

 

উত্তরপ্রদেশের আজকের ভোট সত্যিই নজরকাড়া । কারণ বারাণসীর যে ৮ টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে পাঁচটিতেই এর আগে অর্থাৎ ২০১৭ র বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি । ফলে বারাণসী জয়ের ব্যাপারে বিজেপি প্রায় একশো শতাংশ নিশ্চিত । অন্যদিকে মোদির বারাণসী কেন্দ্রে কামড় বসাতে মরিয়া আখিলেশ যাদবও। বারাণসীতে যদি নরেন্দ্র মোদিকে হারিয়ে দেওয়া যায় তাহলে সারাদেশেই বিজেপির ভিত আলগা হয়ে যাবে । স্বাভাবিকভাবেই বারাণসীর ভোট নিয়ে আজ দেশের রাজনীতি সরগরম।

গত প্রায় এক সপ্তাহ ধরে বিজেপির তাবড় নেতা উত্তরপ্রদেশের মাটি কামড়ে পড়েছিলেন । উত্তরপ্রদেশ জয় করতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের বড়- মাঝারি থেকে ছোট নেতা-নেত্রীরা।পিছিয়ে ছিলেন না মূল্যায়ম- পুত্র অখিলেশ যাদবও । বিজেপি কে হারাতে এবং উত্তরপ্রদেশের জয় ছিনিয়ে আনতে মরিয়া প্রচার চালিয়েছেন তিনিও।

এখন শেষ হাসি হাসবেন কে? অখিলেশ যাদব নাকি যোগী আদিত্যনাথ ? কার দখলে যাবে উত্তর প্রদেশ ? সেদিকেই নজর দেশবাসীর।

 

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...