Saturday, June 20, 2026

Mamata: বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, বিমান বিপর্যয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

কাছে এসে গিয়েছিল অন্য বিমান: খারাপ আবহাওয়ার তত্ত্ব উড়িয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে প্রথমেই বিমান বিপর্যয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বারাণসী থেকে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিপর্যয়ের মুখোমুখি হয়। সে প্রসঙ্গে এদিন বিধানসভায় ঢোকার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) বলেন, সেদিন ৮হাজার ফুট ওপর থেকে বিমানটি (Plane) হঠাৎ নামতে শুরু করে। খারাপ আবাহওয়ায় নয়, আর একটি বিমান কাছাকাছি চলে এসেছিল। ১০ সেকেন্ড সময়ের এদিক-ওদিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাইলটের দক্ষতায় বিমান রক্ষা পেয়েছে। এখনও কেউই কোনও তদন্ত রিপোর্ট জমা দেয়নি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী যে অসন্তুষ্ট, তা পরিষ্কার করে দিয়েছেন। বিমান বিপর্যের ফলে মুখ্যমন্ত্রীর কোমরে আঘাত লাগে। সেই ব্যথা এখনও রয়েছে বলে এদিন জানান তিনি।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...