Sunday, June 21, 2026

অমৃতসর কাণ্ডএবার মুর্শিদাবাদে, ক্যাম্পেই গুলির লড়াইয়ে মৃত্যু দুই BSF জওয়ানের

Date:

Share post:

(চর কাকমারী ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মধ্যে তুমুল বচসা তৈরি হয়। ক্রমে উত্তেজনা চরমে পৌঁছায়। হাতাহাতি থেকে গুলিতে চলে যায়)

ফের BSF ক্যাম্পে গুলির ঘটনা। অমৃতসরের পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এই ঘটনায় মৃত্যু হয় দুই BSF জওয়ানের। ওই দুই নিহত জওয়ানের নাম টোরো ও শেখর।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের চর কাকমারী ক্যাম্পে BSF জওয়ানদের বচসাকে কেন্দ্র করে সোমবার সাতসকালে সেখানে গুলি চলে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

চর কাকমারী ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মধ্যে তুমুল বচসা তৈরি হয়। ক্রমে উত্তেজনা চরমে পৌঁছায়।

হাতাহাতি থেকে গুলিতে চলে যায়। দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের।

উল্লেখ্য, রবিবারের সকালে এমনই এক ঘটনা ঘটেছিল পাঞ্জাবের পাঞ্জাবের অমৃতসর। সেখানে BSF-এর মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি চালান এক কনস্টেবল। গুলিতে ৫ জনের মৃত্যু হয়। যে জওয়ান গুলি চালিয়েছিলেন, তাঁরও মৃত্যু হয়।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...