Friday, June 26, 2026

Anubrata Mondal: ১৪ মার্চ ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআই এর

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ফের তলব করল সিবিআই(CBI)। ১৪ মার্চ কলকাতার(Kolkata) নিজাম প্যালেসে (Nizam Palace)সশরীরে উপস্থিত হতে হবে অনুব্রত মণ্ডলকে।

উল্লেখ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এর আগেও তাঁকে ডাকা হয়েছিল।কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)।এবার যদি তিনি উপস্থিত হতে না পারেন, সে ক্ষেত্রে আইনি নোটিস পাঠানো হতে পারে বলে সিবিআই(CBI) সূত্রে খবর।

প্রসঙ্গত সিবিআইয়ের তলব নিয়ে বীরভূমের জেলা সভাপতি কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তদন্ত প্রক্রিয়া চালানো যাবে। কিন্তু চার্জশিটে সরাসরি তাঁর নাম না থাকায় সেভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলেই জানায় হাইকোর্ট। গরু পাচার মামলায় সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুব্রত মণ্ডল। তবে কলকাতায় সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয় বলে তিনি আগেই জানিয়েছিলেন। বোলপুরে বাড়ির কাছাকাছি বা আশেপাশে কোনও স্থানে যেতে তাঁর কোনও আপত্তি নেই। আইনজীবী মারফত এই চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল।ফের তাঁকে কলকাতার নিজাম প্যালেসেই যেতে বলা হয়েছে। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল কী পদক্ষেপ নেন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...