Wednesday, June 24, 2026

প্যালেস্তাইনে ভারতীয় কূটনীতিকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

Date:

Share post:

প্যালেস্তাইনে(Palastine) এক ভারতীয় কূটনীতিকের(Indian ambassador) মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। রবিবার প্যালেস্তাইনের রামাল্লা শহরের দূতাবাস চত্বর থেকে উদ্ধার হয় ওই মৃতদেহ। এদিন এই মৃত্যুর তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S jaishankar)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্যালেস্তাইন। জানা গিয়েছে, মৃত ওই ভারতীয় কূটনীতিকের নাম মুকুল আর্য(Mukul Arya)।

এদিন এই তথ্য প্রকাশ্যে এনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, প্যালেস্তাইনের রামাল্লা শহরের ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিলেন মুকুল আর্য। রবিবার দূতাবাস এলাকা থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। যদিও কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্যালেস্তাইন সরকার। পাশাপাশি টুইটে তিনি লেখেন, “প্যালেস্তাইনে ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুতে আমরা শোকাহত। অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন:বেনজির: বিজেপির পরিকল্পিত বিক্ষোভে অধিবেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা, সাংবিধানিক দায়বদ্ধতা পালন রাজ্যপালের

এদিকে এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মহম্মদ স্তেয়াহ। তাঁরা এই ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কূটনীতিবিদের বাসভবনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকার যা যা করণীয় সব করবে। পাশাপাশি ওই ভারতীয় কূটনীতিকের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচের আধিকারিক ছিলেন মুকুল আর্য। এর আগে কাবুল, মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন তিনি।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...