Friday, May 15, 2026

৩১ মার্চ রাজ্যসভার ১৩ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের

Date:

Share post:

দেশের ৬ রাজ্যের ১৩ রাজ্যসভা(Rajyasaba) আসনের মেয়াদ শেষ হতে চলেছে। আর এই ১৩ আসনের জন্য সোমবার নির্বাচনের(Election) দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন(Election Commission)। এদিন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ মার্চ এই ১৩ টি আসনে নির্বাচন সম্পন্ন হবে।

এদিন রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাঞ্জাবের ৫ আসনের জন্য ৩ টি আসনের নির্বাচন একসঙ্গে হবে। বাকি দুই আসনের নির্বাচন আলাদাভাবে হবে। কারণ এই দুই আসন আলাদা আলাদা দ্বিবার্ষিক চক্র সম্পর্কিত। রাজ্যসভার এই আসনগুলির জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি ১৪ মার্চ জারি করা হবে এবং ৩১ মার্চ ভোটগ্রহণ সম্পন্ন হবে। নির্ধারিত নিয়মানুযায়ী ভোটের দিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু করা হবে। এক্ষেত্রে পাঞ্জাবে গত ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করে রাজ্যসভা নির্বাচন হবে।

আরও পড়ুন:হেরে গিয়ে নির্লজ্জ নাটক বিজেপির, এটা গণতন্ত্রের লজ্জা: তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, যে ৬ রাজ্যে রাজ্যসভা আসনের মেয়াদ পূর্ণ হতে চলেছে সেগুলি হল, অসম(২), হিমাচল প্রদেশ(১), কেরল(৩), নাগাল্যান্ড(১), ত্রিপুরা(১) ও পাঞ্জাব(৫)। এর মধ্যে পাঞ্জাবে রাজ্যসভার ৫ সদস্যের কার্যকাল শেষ হতে চলেছে আগামি ৯ এপ্রিল। এবং বাকি রাজ্যগুলির ৮ সদস্যের মেয়াদ শেষ হচ্ছে আগামি ২ এপ্রিল। ফলস্বরুপ এই ফাঁকা আসনগুলি পূরণ করতেই আগামী ৩১ মার্চ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাশাপাশি যে ১৩ জন সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে তাঁদের মধ্যে রয়েছেন বরিষ্ঠ কংগ্রেস সাংসদ একে অ্যান্টনি ও আনন্দ শর্মা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...