Friday, April 3, 2026

Shakib Al Hassan: শাকিবের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন বিসিবি প্রধান নজমুল হাসান

Date:

Share post:

বাংলাদেশের ক্রিকেটার ( Bangladesh Cricketer) শাকিব আল হাসানের ( Shakib Al Hassan) দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সেই দেশের ক্রিকেট বোর্ডের (BCB) প্রধান নজমুল হাসান। বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাননা শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সোমবার সেই কথা জানাতেই বিসিবির প্রধান নজমুল হাসানের রোষের মুখে পড়লেন তিনি।

এদিন এক সংবাদমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, “শাকিবের যদি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভাল না হয়, তা হলে আইপিএলে নাম নথিভুক্ত কেন করাল সেই নিয়ে ভাবা উচিত ওর। যদি আইপিএলে দল পেত তা হলে একই কথা বলত ও? শাকিব যদি বাংলাদেশের হয়ে খেলতে না চায় তা হলে আমাদের কিছু করার নেই।”

এরপাশাপাশি নজমুল হাসান আরও বলেন,” শাকিব বলে যেতে পারে না, এই ম্যাচ খেলব, ওই ম্যাচ খেলব না। আমরা যাদের ভালবাসি, তাদের প্রতি সব সময়ই নমনীয় থাকি। কিন্তু তাদেরও পেশাদার হতে হবে। না হলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেটা পছন্দ নাও হতে পারে।”

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শাকিব জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না তিনি। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের সিরিজের জন্য বাংলাদেশের যে দল নির্বাচন করা হয়েছিল, সেখানে নাম ছিল শাকিব আল হাসানের ।

আরও পড়ুন:মেলবোর্ন ক্রিকেট মাঠে হবে শেন ওয়ার্নের শেষকৃত‍্য: সূত্র

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...