Thursday, May 14, 2026

তিলোত্তমায় রঙের খেলা, বাউল গানের সঙ্গে বসন্ত উৎসব এবার কলকাতা ময়দানেই

Date:

Share post:

বিদায় নিয়েছে শীত। আকাশে বাতাসে এখন শুধুই বসন্তের ছোঁয়া। ভোরের শীতল বাতাস আর পলাশের আবির্ভাব জানান দিচ্ছে ‘বসন্ত এসে গেছে’।



বসন্ত মানেই প্রেম। বসন্ত মানেই রঙের খেলা। রঙিন আকাশের মাঝে সারি সারি মেঘের মেঘের ভেলা। আর তার মাঝেই লাল-হলুদ-গোলাপি আবিরের খেলা। আদর মাখা হাতে একে অন্যকে আবির মাখানোর মধ্যে দিয়ে প্রেম নিবেদন। এই বসন্তের উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আট থেকে আশি সকলে। রঙের উৎসবে মেতে ওঠে আপামর বাঙালি। অনান্যবারের মতো এবারও কলকাতা ময়দানের বসন্ত উৎসবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। লাল-নীল-সবুজ আবিরের পসরা সাজিয়ে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।




আরও পড়ুন:Kandahar Flight Hijack: পাকিস্তানে খুন কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা!

বসন্তের রঙিন উৎসবে সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটির আয়োজন করতে চলেছেন স্ট্রিট এবং মডেল ফটোগ্রাফি ওয়াকার ক্লাব(অল ইন্ডিয়া টেকনিশান এবং আর্টিস্ট অ্যাসোসিয়েশন)। রঙ খেলার সঙ্গে সঙ্গে থাকবে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ মেকআপ, র‍্যাম্প ওয়ার্ক, ট্রাইবাল ডান্স, ছৌ নৃত্য, বাউল গান সবকিছুই। শুধু তাই নয় থাকছে ফটোশুটেরও ব্যবস্থা। সবকিছুর সঙ্গে থাকবে খাবারের আয়োজনও। আর লাইভ শো , নিউজ চ্যানেল ইন্টারভিউ ও সেলফি জোন তো মাস্ট। তাই এই সবকিছুর জন্য আসতেই হবে অনুষ্ঠানে। যারা চরম ব্যস্ততার কারণে সুদূর শান্তিনিকেতনের বসন্ত উৎসবে অংশ নিতে পারেন না, তাঁদের জন্য এ এক সুবর্ণ সুযোগ। তাই ঝটপট বুক করুন আর অংশ নিন অল ইন্ডিয়া টেকনিশান এবং আর্টিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত বসন্ত উৎসবে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...