Thursday, May 14, 2026

ফিরল স্বস্তি! অবেশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরল দুর্গাপুরের যমজ বোন

Date:

Share post:

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল গাঙ্গুলি পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৩ দিন পর অবশেষে বাড়ি ফিরল দুর্গাপুরের যমজ বোন রুমকি গঙ্গোপাধ্যায় ও ঝুমকি গঙ্গোপাধ্যায়।

দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া গ্রামের বাসিন্দা ঝুমকি ও রুমকি গঙ্গোপাধ্যায়। ইউক্রেনের খারকিব ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাঁরা। গত ডিসেম্বরেই তাঁরা ইউক্রেনে গিয়েছেন। সেখান থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দুই বোনের। কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে গেল দুই দেশের যুদ্ধ।

যুদ্ধ শুরুর দ্বিতীয় দিন থেকেই ঝুমকি ও রুমকির ঠাঁই হয় বেসমেন্ট। সেখানেই গাদাগাদি করে ছিলেন হস্টেলের সবাই। উপরে ওঠা বারণ। স্থানীয় প্রশাসনের তরফে খাবার ও পানীয় জল যেটুকু পৌঁছেছে তাই দিয়ে চলেছে অবিরাম বেঁচে থাকার লড়াই। সেখান থেকেই ভিডিয়ো কলে বাবা-মায়‌ের সঙ্গে যোগাযোগ চলেছিল। পরে যোগাযোগও ঠিকমতো করা যায়নি। বাড়ি ফেরার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিল দুই বোন। অবশেষে স্বস্তি ফিরল পরিবারে। যুদ্ধ শুরুর ১৩ দিন পর বাড়ি ফিরল দুই যমজ বোন। বাড়ি ফিরতেই তাঁদের দেখতে ভিড় জমে যায়। তবে যুদ্ধের কারণে তাদের ডাক্তারি পড়া যেন বন্ধ না হয়ে যায় সেই আবেদন সরকারের কাছে জানিয়েছে রুমকি-ঝুমকি।

আরও পড়ুন- বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ: স্পিকারকে তিন দিনের মধ্যে ডেকে পাঠালেন ধনকড়

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...