Monday, March 16, 2026

Firhad: কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া : ফিরহাদ

Date:

Share post:

এটাই তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার উপযুক্ত সময় কংগ্রসের জন্য। কংগ্রসের উচিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায়। ৫ রাজ্যের ফল ঘোষণার দিনই এই মন্তব্য করলেন তৃণমূল (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সম্পূর্ণ ফল এখনও প্রকাশিত হয়নি। তার আগেই রেজাল্টের ট্রেন্ড দেখেই ফিরহাদ সংবাদ মাধ্যমে মন্তব্য করেন, জাতীয় রাজনীতিতে অবলুপ্ত হয়ে যাচ্ছে কংগ্রেস। এখনই সঠিক সময় তৃণমূলের সঙ্গে মিশে যাক কংগ্রেস। ফিরহাদ বলেন, তৃণমূলের হাত ধরলে গান্ধীজি ও নেতাজির আর্দশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পাঞ্জাবে আশা ছিল কংগ্রেসের (Congress)। কিন্তু সেখানও ঝাড়ুর বাড়িতে উড়িয়ে গিয়েছে ক্ষমতা ধরে রাখার সেই স্বপ্ন। গোয়া (Goa) সদ্য পা রেখেছে তৃণমূল। সেখানেও এমজেপির (MGP) সঙ্গে জোট বেঁধে লড়াই করেছে তৃণমূল। আর সেখানেও শুধু খাতা খোলা নয়। ভালো ফলের দিকে এগোচ্ছে তৃণমূল। অথচ হালে পানি পাচ্ছে না কংগ্রেস। এই অবস্থায় তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...