Thursday, May 14, 2026

Assembly: বিজেপির ভূমিকায় নিন্দা প্রস্তাব, ৩ বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন তৃণমূলের

Date:

Share post:

৭ তারিখ বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের আগে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করেন বিজেপি (BJP) বিধায়করা। ঘটনার জেরে কোনও রকমে ভাষণের শেষ লাইন পড়ে চলে যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনল তৃণমূলের (TMC) বিধায়ক-মন্ত্রী শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya),সাবিনা ইয়াসমিন (Sabina Yeasmin), শশী পাঁজা (Shashi Panja), অসীমা পাত্ররা।

এরপর সেদিন বিজেপি-র বিধায়কদের ভূমিকা নিয়ে নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। এই নিয়ে অধিবেশনে একঘণ্টা আলোচনার পরে সেটি গৃহীত হয়।

দুই বিধায়কের সাসপেনশনের প্রতিবাদ, বিধানসভায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়ে সভার কাজ পন্ড করা চেষ্টা বিজেপি বিধায়কদের। অধিবেশনে গোলমাল করার পরে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তাঁরা।

Anubrata Mondal:ফের হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত, শুক্রবার শুনানির সম্ভাবনা!

দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা অভিযোগ, এই সাসপেনশনে নীতিগত ভুল রয়েছে। তাঁর দাবি, বিজেপি বিধায়করা বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণের সময় কোনও অভদ্র আচরণ করেননি। তবে, সেদিন অধিবেশনে বিজেপির বিধায়কদের আচরণের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট, তাঁরা সেদিন কী ধরনের আচরণ করেন।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...