Sunday, May 3, 2026

অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Date:

Share post:

অফিস টাইমে হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে ট্রেন অবরোধ। আটকে নিত্যযাত্রীরা। চরম ভোগান্তির শিকার মাধ্যমিক পরীক্ষার্থীরাও। শুক্রবার সকাল থেকেই রেললাইনে আপ আরামবাগ লোকাল ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল ট্রেন আটকে বিক্ষোভ দেখায় যাত্রীদের একাংশ।আর তাতেই বিপাকে পড়েছেন নিত্যযাত্রীদের।ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে সিঙ্গুর থানার পুলিশ।

আরও পড়ুন: West Bengal Budget 2022: আজ বাজেট পেশ করবেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই হাওড়া-তারকেশ্বর লাইনে অনিয়মিত ট্রেন পরিষেবা। এমনকি মূলত হাওড়াগামী ট্রেন কোনও কারণ ছাড়াই দিনের পর দিন বাতিল করা হচ্ছে। ভোরের দিকে ট্রেন বাতিলের জেরে রোজই ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকালেও পরপর দুটি ট্রেন বাতিল হওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা ট্রেন আটক করে আন্দোলন দেখায়। ফলে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।


এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন সিঙ্গুর থানার পুলিশ। ময়দানে নামে আরপিএফ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে বিক্ষোভ। ফলে নসিবপুর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...