Tuesday, June 23, 2026

Isl Semifinals: প্লে-অফে আজ কেরলা ব্লাস্টর্সের মুখোমুখি জামশেদপুর এফসি

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হচ্ছে আইএসএলের (ISL) সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে কেরালা ব্লাস্টার্সের ( Kerala Blasters) মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। প্রথম লেগের সেমিফাইনালে জিতে এগিয়ে থাকতে মরিয়া দু’দলই।

শুক্রবার চলতি আইএসএলের প্লে-অফে প্রথম লেগে কেরলা ব্লাস্টর্সের বিরুদ্ধে নামছে জামশেদপুর এফসি। আর এই ম্যাচে একঝাঁক বিদেশি তারকার মধ্যেও সবার নজরে থাকবে এক বঙ্গসন্তান, ঋত্বিক দাসের দিকেই। জামশেদপুরের তরুণ মিডফিল্ডার এবারের লিগের অন্যতম সেরা আবিষ্কার। ইতিমধ্যেই চারটি গোল করে ফেলেছেন ঋত্বিক। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তাঁর গোলেই শীর্ষে থেকে লিগ-শিল্ড জিতেছিল জামশেদপুর এফসি। ঋত্বিকের পাশাপাশি নজর থাকবে জামশেদপুরের দুই বিদেশি গ্রেগ স্টুয়ার্ট ও ড্যানিয়েল চিমাচুকুর দিকেও। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রাক্তনী স্টুয়ার্ট এবারের সেরা বিদেশি। অন্যদিকে, ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোল করেছেন চিমা। কেরল ব্লাস্টার্স আবার তাকিয়ে রয়েছে তিন বিদেশি তারকা আদ্রিয়ান লুনা, আলভারো ভাজকোয়েজ ও জর্জ পিয়েরে দিয়াজের দিকে।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...