Wednesday, June 24, 2026

Paytm-Rbi : পেটিএম-এ আর নতুন কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না : রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

Date:

Share post:

ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম-এ আর নতুন করে  কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। আর কোনও  নতুন গ্রাহককে যোগ করতে পারবে না পেটিএম। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।   আরবিআই  পেটিএমকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে একটি অডিট ফার্ম নিয়োগ করে পুঙ্খানুপুঙ্খ হিসেবনিকেশ করতে হবে। এই  সংস্থার বেশ কিছু বিষয়ে  গরমিল নজর আসায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একবার আর্থিক জরিমানা হয়েছে পেটিএমের। গত বছরের অক্টোবরে আরবিআই-এর নিয়ম ভঙ্গের অভিযোগে এক কোটি টাকা জরিমানা করা হয় পেটিএমকে। সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার জন্য একটি নতুন নিয়মাবলী জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  আরবিআই-এর এই নতুন নিয়মাবলীতে ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত চার্জ, সারচার্জ ইত্যাদি বিষয়গুলির উল্লেখ রয়েছে। পাশাপাশি আরবিআই জানিয়েছে,  ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করতে এবং কোম্পানিগুলির জন্য অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করতেও কিছু পদক্ষেপ করতে চলেছে তারা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...