Monday, March 30, 2026

Indian Railways: পুরনো ছন্দে ভারতীয় রেল, আগের মতোই মিলবে পরিষেবা

Date:

Share post:

করোনার (Corona)কারণে কড়া নিয়ম জারি করা হয়েছিল,তবে এবার শিথিল হচ্ছে বিধিনিষেধ । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তাই আগের মতই পরিষেবা দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railway)। ফের দূরপাল্লার ট্রেনে দেওয়া হবে বিছানা, চাদর এবং কম্বল। সম্প্রতি এমনই ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। স্বভাবতই খুশির মেজাজ ভ্রমণপ্রেমী মানুষের মধ্যে।

করোনার(Corona) কারণে কোপ পড়েছিল রেলের চাকায়। বিধি নিষেধ আর নিয়মের ঘেরাটোপে আটকে পড়েছিল রেলগাড়ি। পরে ধাপে ধাপে স্বাভাবিকত্বের পথে হাঁটতে শুরু করে ভারতীয় রেল। বর্তমানে পুরনো নিয়মেই চলছে লোকাল ট্রেন, এমনকি দূরপাল্লার ট্রেনেও বাড়ছে ভিড়। কোভিড(Covid 19)কালে সংক্রমণের কথা মাথায় রেখে দূরপাল্লার ট্রেনে কম্বল,বিছানা, চাদর দেওয়া বন্ধ করা হয়েছিল। এবার যাত্রীদের স্বস্তি দিয়ে সুখবর ঘোষণা রেলের। বৃহস্পতিবার রেলের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয় যেখানে প্যানডেমিকের সময় জারি করা নিষেধাজ্ঞা(restrictions) তুলে নেওয়ার কথা বলা হয়েছে। রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ট্রেনের মধ্যে বিছানা এবং কম্বল প্রদানের ক্ষেত্রে যে নিয়ম কার্যকর করা হয়েছিল, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে সেই নিষেধাজ্ঞা (restrictions) তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকেই দূরপাল্লার ট্রেনে চাদর, বিছানা এবং কম্বল আগেরমতন সবই পাবেন যাত্রীরা। রেলের(Rail) তরফে জানানো হয়েছে,বৃহস্পতিবার থেকেই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।

 

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...