Wednesday, April 8, 2026

Ukraine-Russia: পঞ্চমবার আলোচনায় ? ভেস্তে গেল চতুর্থ বৈঠকও  

Date:

Share post:

১৭ দিনে পা রাখল ইউক্রেন- রাশিয়া যুদ্ধ (Ukraine-Russia War) । যুদ্ধ থামার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না । রক্তক্ষয় -প্রাণহানিরও কোনো শেষ নেই। এদিকে আলোচনার পথও বন্ধ নেই । মাত্র দু’দিন আগেই চতুর্থ দফায় (Fourth Round Meeting) বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি । তবে আন্তর্জাতিক মহলের চাপে আবারো মুখোমুখি হতে চলেছে দুই দেশ। সম্ভবত আজ শনিবার কিংবা আগামিকাল রবিবার পঞ্চম বৈঠকের আয়োজন হতে পারে।

 

চতুর্থ দফায় বৈঠক বসেছিল তুরস্কে। ইউক্রেনের বিদেশমন্ত্রী এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সমাধান সূত্র খোঁজার জন্য দীর্ঘক্ষণ বৈঠক করেন। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার দু’দেশের বিদেশমন্ত্রী বৈঠকে বসলেন । কিন্তু কোনো লাভ হল না। চতুর্থ বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র।

যদিও রাশিয়ার দাবি তাদের তরফে বৈঠক সদর্থক ছিল কিন্তু ভেস্তে গেল ইউক্রেনের জেদের জন্য। এদিকে বৈঠক শেষে ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধে কিভ-খারকিভে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সম্পত্তিহানি হয়েছে । অসংখ্য শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে । এর দায় রাশিয়াকেই নিতে হবে। সেইসঙ্গে ইউক্রেন দাবি জানিয়েছিল স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে মারিউপোলে হিউম্যান করিডোর তৈরি করে নিরীহ নাগরিকদের মুক্তির পথ করে দিতে হবে। কিন্তু জানা গিয়েছে রাশিয়া এই দাবি নস্যাৎ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই সমাধান সূত্র অধরা রইল চতুর্থ বৈঠকে। এখন সকলের নজর পঞ্চম বৈঠকের দিকে।

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...