Tuesday, May 19, 2026

Fire-Kolkata: ফ্রি স্কুল স্ট্রিটে গেস্ট হাউসে আগুন , ঝলসে মৃত এক

Date:

Share post:

শনিবার কাকভোরে ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক গুরুতর জখম হয়েছেন। আগুনে ঝলসে এক বাংলাদেশি মহিলার মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

সে সময় ওই গেস্ট হাউসে অনেক অতিথি ছিলেন। শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে । তখন প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই আগুন দেখে দমকলে খবর দেয়। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল সূত্রে জানা গিয়েছে আগুন লেগে ১১ টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ওই স্থানটিতে মূলত বাংলাদেশি নাগরিকরাই ছিলেন। তিন বাংলাদেশি নাগরিক আগুনে গুরুতর অসুস্থ এবং জখম হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে পুলিশ । গেস্ট হাউসটিকে ঘিরে রেখেছে পুলিশ।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...