Tuesday, May 19, 2026

পাঞ্জাব জয় ঐতিহাসিক, শহিদ ভগৎ সিংয়ের গ্রামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান

Date:

Share post:

(ভগৎ সিংয়ের পৈতৃক ভিটে নওয়ানশাহর জেলার খটকার কালানে অনুষ্ঠিত হবে ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠান)

 

দিল্লির পর পাঞ্জাব। আরও একটি রাজ্যের শাসন ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। আপের ঝাড়ুর দাপটে পাঞ্জাবে খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস। নিশ্চিহ্ন হয়েছে বিজেপি। পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। তিনি পাঞ্জাব জয়ের অন্যতম কারিগর।

আগামী ১৬ মার্চ, বুধবার শপথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে থাকছে একাধিক চমক। স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিংয়ের পৈতৃক ভিটে নওয়ানশাহর জেলার খটকার কালানে অনুষ্ঠিত হবে ভগবন্ত মানের শপথ গ্রহণ অনুষ্ঠান।

অন্যদিকে, পাঞ্জাবে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রথমবার সরকার গড়তে যাওয়ার আগেই অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সহযোগী তথা পাঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দীপ্ত কণ্ঠে জানিয়ে দেন, রাজ্যের কোনও সরকারি অফিসে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না।

 

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...