Sunday, June 14, 2026

Corona Update: স্বস্তি দিচ্ছে সুস্থতার হার, গত ২৪ ঘণ্টায় মৃত ৫০ এর কম

Date:

Share post:

ভয়াল পরিস্থিতি রূপ বদলে এখন অনেকটাই স্বাভাবিক। ডিসেম্বর জানুয়ারিতে যে করোনা(Corona) গ্রাফ উর্ধ্বমুখী ছিল, মাস দুয়েকের তা অনেকটা নিয়ন্ত্রণে। ওমিক্রণের(Omicron) মোকাবিলা করে আপাতত সুস্থতার পথেই এগিয়ে চলেছে দেশ।

করোনা সংক্রমণে ধীরে ধীরে লাগাম টানা সম্ভব হয়েছে, দৈনিক পরিসংখ্যানই তার প্রমাণ দিচ্ছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য  বলছে ,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন। শনিবার যা ছিল সাড়ে তিন হাজারের বেশি।বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ৬৯। সব থেকে স্বস্তির খবর দৈনিক মৃত্যুর হার। একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

পরিসংখ্যান বলছে সারা দেশে এখনও পর্যন্ত কোভিডের দাপটে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৮৫০ জন। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩৭ হাজার ৭২ জন করোনা মুক্ত হয়েছেন। সুস্থতার হার প্রায়  ৯৮.৭১ শতাংশ।  বিশেষজ্ঞ মহলের মতে টিকাকরণে জোর দিয়েই এত দ্রুত সুস্থ হচ্ছে দেশ। পাশাপাশি নমুনা পরীক্ষার দিকে জোর দিতে হবে জানাচ্ছেন তারা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

 

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...