Sunday, June 28, 2026

Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের কারণ হিসাবে দলকেই কৃতিত্ব দিলেন অধিনায়ক রোহিত

Date:

Share post:

ভারতীয় টেস্ট ( India Test) অধিনায়কের দায়িত্ব পেয়েই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের কারণ হিসাবে দলের সাফল্যের কথা তুলে ধরলেন ভারত অধিনায়ক।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” অশ্বিন সর্বকালের সেরা। এটা আমি মানি। ওটা আমার ব্যক্তিগত অনুভূতি। যখনই ওকে বল দিই, ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামীদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।”

গোলাপি টেস্ট বলে সাফল্য। এই নিয়ে রোহিত বলেন,” গোলাপি বলে টেস্ট খেলা বেশ কঠিন ব্যাপার। ভারতে গোলাপি বলের টেস্ট খেলা কী রকম সেটা আমরা জানতামই না। কিন্তু এখন ধীরে ধীরে ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে শিখেছি। দর্শকরা আসায় এই ম্যাচটা আরও বিশেষ মাত্রা পেয়েছে। তা ছাড়া, যে ভাবে এগোচ্ছি তাতে আমি খুশি। দল হিসেবে কিছু নির্দিষ্ট জিনিস অর্জন করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।”

আরও পড়ুন:India Team: সিরিজ জয় ভারতের, লঙ্কানদের ২৩৮ রানে হারাল রোহিত শর্মার দল

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...