Wednesday, May 13, 2026

Amir Khan: নিজের প্রথম পক্ষের সন্তানদের নিয়ে মুখ খুললেন আমির 

Date:

Share post:

তিনি টিনসেল টাউনের মি পারফেক্ট(mr perfect) অভিনেতা। যে ছবিতে হাত দেন তাই হয়ে ওঠে সেরার সেরা। খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে (interview) নিজের অতীতে ফিরে গেলেন সুপারস্টার আমির খান (Amir Khan)। কথা বললেন তাঁর প্রথম পক্ষের দুই সন্তান জুনায়েদ খান (Junaid Khan) ও ইরা খান(Ira Khan) সম্পর্কে। পাশাপাশি নিজের প্রথম পক্ষের স্ত্রী রিনা দত্তর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আমির। আফশোস করেছেন যে ক্যারিয়ারকে সময় দিতে গিয়ে পরিবারকে তিনি অবহেলা করেছেন। সাক্ষাৎকারে আমির জানান, যশ রাজ ফিল্মস এর(Yashraj Films) “মহারাজা” দিয়ে জুনায়েদ শীঘ্রই বলিউড( Bollywood) ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে। তিনি বলেন, সন্তানেরা যে কাজই করতে চায় তাহলে তাঁর সমর্থন রয়েছে। তিনি জানান  জুনায়েদ  চলচ্চিত্রের থেকে থিয়েটারেই বেশি আগ্রহী বলে তাঁর কাছে জানিয়েছিল।জুনায়েদ মীরা নায়ারের কাছে স্ক্রিন টেস্টের জন্য যেতেন। নিজের যোগ্যতায় এগিয়ে গিয়েছেন জুনেইদ। থিয়েটার শিখেছেন। ৪-৫টি নাটক করেছেন। কাজের জন্য নানা জায়গা থেকে প্রত্যাখ্যাতও হয়েছেন।

বিজিপ্রেসের ২২৩ জন কর্মীর চাকরি যাবে না, অন্যত্র নিয়োগ করা হবে: পার্থ চট্টোপাধ্যায়

সম্প্রতি আদিত্য চোপড়া আমির পুত্র জুনায়েদ এর একটি স্ক্রিন টেস্ট নিয়েছিলেন, একটি স্ক্রিপ্টও অফার করা হয় তাঁকে বলে জানান আমির।এই সাক্ষাৎকারে অভিনেতা তাঁর কন্যা ইরা খানের ব্যাপারেও জানিয়েছেন ইরার সম্বন্ধে আমির জানান, মানসিক বিপর্যস্ত মানুষদের সাহায্য করার জন্য তাঁর কন্যা একটি অলাভজনক সংস্থা খুলেছেন। মূলত এদিনের সাক্ষাৎকারে এ বলিউড অভিনেতা আমির তাঁর জীবনের নানা ওঠাপড়ার কথা প্রকাশ্যে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...