Thursday, May 14, 2026

Agitation-Hajra : হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

Date:

Share post:

হাজরা মোড়ে  বুধবার সকালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ বাধা দিতে গেলে ধুন্ধুমার বেধে যায়। কিছু সময়ের জন্য  এলাকায় গোলমাল তৈরি হয়। বিক্ষোভকারীরা বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন।  ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে  হাজরা মোড় চত্বরে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীদের দাবি  ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়া হবে।  সেই পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে থাকেন।  তখনই পুলিশ তাদের আটকে দেয়। জানা গিয়েছে  উপস্থিত পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের অনেক বোঝানোর চেষ্টা করেন। তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা মানতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের কয়েকজনকে জোর করে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...