Friday, June 26, 2026

Purulia Councilor death Update:ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার ১

Date:

Share post:

ঝালদায় কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় গ্রেফতার হলেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি নিহত কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। সোমবার ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য উঠে আসার পর তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের মাঝে উপনির্বাচন, পিছিয়ে দেওয়ার দাবিতে কমিশনে তৃণমূল

গত রবিবার সন্ধ্যায় সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান তপন কান্দু। এরপর উঠে আসে নানান তথ্য। মৃতের পরিবারের তরফে অভিযোগের আঙুল তোলা হয় তপনের দাদা নরেন কান্দু এবং ভাইপো দীপকের বিরুদ্ধে। এরপরই তাঁদের আটক করে ঝালদা থানার পুলিশ। পারিবারিক বিবাদ নাকি রাজনৈতিক হিংসার জন্য এই খুন, তা জানার চেষ্টা করছে পুলিশ।


প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পুরসভার নির্বাচনে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ছিল কাকা বনাম ভাইপোর লড়াই। একই বাড়ি থেকে কংগ্রেসের হয়ে প্রার্থী পদে নির্বাচিত হয়েছিলেন কাকা তপন কান্দু ও তৃণমূল প্রার্থী পদে দাঁড়ান দীপক। কিন্তু কাকার কাছে পরাজিত হন তিনি। পরিবারের দাবি হেরে যাওয়ার আক্রাশেই কাকাকে খুন করেছে দীপক। যদিও পুলিশ জানিয়েছে, তপনকে খুনের ঘটনায় তাঁর ভাইপোর কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আর কেউ এই খুনে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...