Sunday, May 17, 2026

Corona update: করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ফের বাড়ল সংক্রমণ!

Date:

Share post:

কোভিড গ্রাফ (Covid)নিম্নমুখী ছিল বেশ কয়েকদিন। স্বস্তির নিঃশ্বাস ফেলছিল স্বাস্থ্য মন্ত্রক(Health Ministry)। কিন্তু সুখের দিন ফুরোল বুঝি এবার, আশঙ্কা চিকিৎসকদের। ফের বাড়ল সংক্রমণের হার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। বুধবার আবারও ঊর্ধ্বমুখী দেশের কোভিড (COVID-19) গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২৮৭৬। মঙ্গলবার ছিল ২৫০০ এর সামান্য বেশি। চিন্তা বাড়িয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।

করোনা (corona)আবার কি দাপট দেখাতে শুরু করেছে? চিনের পরিস্থিতি সামনে আসতেই এই প্রশ্ন ফিরছে সবার মুখে মুখে।  অবশ্য ভারতে সুস্থতার হার আগের থেকে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৮৪ জন।দেশে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ০৫৫।

এর মাঝেই কোভিডের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতে দেশে আজ থেকে শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সি সদস্যদের টিকাকরণ। আপাতত ‘কোরবিভ্যাক্স’ টিকা পাবেন ছোটরা। সপ্তাহের গোড়াতেই কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে বুধবার থেকে শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। সেইমতো এদিন থেকে তা শুরু হয়ে গেল। তবে এ রাজ্যে কতটা সম্ভব তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে স্বাস্থ্যভবনের। যদিও এদিন সকালে স্বাস্থ্য অধিকর্তারা জানান, পর্যাপ্ত ভ্যাকসিন এসে পৌঁছেছে। তা জেলায় জেলায় পাঠিয়েও দেওয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আপাতত গোটা দেশে ৫ কোটি ডোজ কোরবিভ্যাক্স পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে প্রায় ৩১ লক্ষ ডোজ। যা দিয়ে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া সম্ভব বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। তবে তা ঠিক কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...