Tuesday, March 31, 2026

Jhulan Goswami: একের পর এক রেকর্ড গড়েও সন্তুষ্ট নন ঝুলন! কেন?

Date:

Share post:

চলতি বিশ্বকাপের আসরে একের পর এক নজির গড়ে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে আগের ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েছিলেন। বুধবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে একটি উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে আড়াইশো উইকেট দখলেন রেকর্ড গড়লেন ৩৯ বছরের ঝুলন। ১৯৯তম ম্যাচে এই নজির গড়লেন তিনি।

ম্যাচের পর মিডিয়ার মুখোমুখি হয়ে ঝুলনের (Jhulan Goswami) বক্তব্য, ‘‘আমি খুশি। তবে এই ম্যাচটা জিততে পারলে আরও খুশি হতাম।’’ তিনি আরও বলেন, ‘‘যখন খেলা শুরু করেছিলাম, তখন ভাবতেও (India) পারিনি একদিন এই জায়গায় পৌঁছতে পারব। আমি শুধু প্রত্যেক ম্যাচে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’’ ইংল্যান্ডের বিরুদ্ধে হার প্রসঙ্গে ঝুলনের বক্তব্য, ‘‘আমাদের লক্ষ্য ছিল পুরো পঞ্চাশ ওভার ব্যাট করা। স্কোরবোর্ডে ২৪০ থেকে ২৫০ রান তোলা। কিন্তু আমরা সেটা করতে পারিনি। তারই দাম দিতে হল ম্যাচ হেরে।’’

আরও পড়ুন:India: ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে চাপে মিতালিরা

প্রসঙ্গত, ঝুলন একমাত্র মহিলা ক্রিকেটার, যাঁর একদিনের ক্রিকেটে দুশোর বেশি উইকেট রয়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে যুগ্মভাবে থাকা অস্ট্রেলিয়ার (Australia) ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক এবং ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদের উইকেট সংখ্যা আপাতত ১৮০টি

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...