Sunday, May 17, 2026

Rail: এখনই চালু হচ্ছে না রেলযাত্রায় প্রবীণদের ছাড়: দেবের প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী

Date:

Share post:

কোভিডকালে গত দুবছর রেল যাত্রায় প্রবীণদের ছাড় নেই। সেটা কবে চালু হবে। তৃণমূল (TMC) সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) তথা দেবের প্রশ্নে উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানান, বয়স্কদের জন্য আপাতত রেলের (Rail) ভাড়ায় কোনও ছাড় চালু হচ্ছে না।

রেলে সবচেয়ে বেশি ছাড়ের সুবিধা পান প্রবীণ নাগরিকরা। মহিলাদের ক্ষেত্রে ৫৮ ও পুরুষের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়স হলেই যথাক্রমে ৫০ শতাংশ এবং ৪০ শতাংশ ছাড় মেলে রেলে। কোভিড (Covid) পরিস্থিতির জেরে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। লকডাউনে পরিষেবা বন্ধ থাকার দরুন ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলকে। এই অজুহাতে করোনার সময় বয়স্ক যাত্রীদের ছাড় বন্ধ করে সম্পূর্ণ ভাড়া নিয়েছে রেল। তাই আপাতত বয়স্কদের জন্য রেলের ভাড়াতে কোনো ছাড় নয়। রেলমন্ত্রীর মতে, প্রবীণদের অনেকেই ক্ষমতা থাকা সত্বেও এই সুবিধা পান। রেল কর্তৃপক্ষ সেই সুযোগ তুলে দেওয়ার পক্ষে। এখন থেকে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র- বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের জন্য-ভাড়াতে ছাড় থাকবে।

আরও পড়ুন- Jhulan Goswami: একের পর এক রেকর্ড গড়েও সন্তুষ্ট নন ঝুলন! কেন?

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...