Sunday, May 17, 2026

আইপিএল ২০২২: বায়ো বাবল ভাঙলে পেতে হবে ‘কঠিন শাস্তি’, নির্দেশ বোর্ডের

Date:

Share post:

গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএলের জৈবদুর্গ বা বায়ো-বাবল নিয়ে কড়া নিয়ম বিসিসিআই-এর। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫তম সংস্করণ। টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে ক্রিকেটারদের পরিবারকেও। নিয়ম ভাঙলে কড়া শাস্তির ফতোয়া বিসিসিআই-এর।

কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ অফিসিয়ালদের কেউ প্রথমবার বায়ো বাবলের নিয়ম ভাঙলে তাঁকে বাধ্যতামূলকভাবে সাত দিন নিভৃতাবাসে থাকতে হবে। সেই সময়ের মধ্যে যে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না তার টাকা কেটে নেওয়া হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে আগের শাস্তির সঙ্গে বাড়তি একটি ম্যাচ নির্বাসন পেতে হবে। তৃতীয় বার জৈবদুর্গের নিয়ম ভাঙলে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ আধিকারিককে। তাঁর পরিবর্ত কাউকে নিতে পারবে না সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই।

খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিয়ম ভাঙলেও কড়া নিয়ম। সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকেও সাত দিনের নিভৃতাবাসে থাকতে হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে পরিবারের সদস্যকে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যেতে হবে। ফের এক বার সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিভৃতাবাসে থাকতে হবে।

শুধু ব্যক্তিগত শাস্তি নয়, বায়ো বাবলের নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিকেও শাস্তি পেতে হবে। ম্যাচের আগে যদি কোনও দলে ১২ জনের কম ক্রিকেটার থাকে তা হলে সেই খেলা স্থগিত থাকবে। যদি বাবলের বাইরে থেকে কোনও ব্যক্তি এসে নিভৃতাবাস ছাড়াই কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তা হলে প্রথম বার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা হিসেবে ১ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বার একই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ ২ পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়াও জরিমানা দিতে হবে নিয়মিত কোভিড পরীক্ষা না করালেও।

আরও পড়ুন- Rail: এখনই চালু হচ্ছে না রেলযাত্রায় প্রবীণদের ছাড়: দেবের প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...