Sunday, May 3, 2026

Tista-fish : তিস্তার জল থেকে জালে উঠল ২০ কেজির রাঘব বোয়াল

Date:

Share post:

তিস্তা-করলা নদীর সঙ্গমস্থল থেকে জালে উঠল ২০ কেজির রাঘব বোয়াল।
বুধবার বিকেলে জলপাইগুড়ি পুলিশ লাইন সংলগ্ন রেসকোর্স পাড়াবাজারে  এই বিশালাকায় মাছ দেখতে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। স্থানীয় মৎস্যজীবী পরিতোষ মণ্ডল, জানালেন শুধু এই  একটি রাঘব বোয়ালই নয়।  এদিন বোয়াল ছাড়াও অনেক মাছ ধরা পরেছে জালে। দোলের আগে স্বাভাবিকভাবেই  খুশির হাওয়া মৎস্যজীবী এবং মৎস্যব্যবসায়ীদের মধ্যে। অপরদিকে স্থানীয় বাসিন্দা সঞ্জীব ছেত্রী আনন্দের সঙ্গে বলেন এই বাজারে রোজই স্থানীয় জেলেরা মাছ ধরে এনে বিক্রি করে । তবে আজকের এই কুড়ি কেজি ওজনের রাঘববোয়াল দেখে খুবই ভাল লাগছে।  ইতিমধ্যে অনেকেই মাছটি কেনার জন্য উৎসুক হয়ে আছেন।

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...