Saturday, May 16, 2026

Assembly: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

Date:

Share post:

অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে চলে গেলেন বিজেপি বিধায়করা।

মুখ্যমন্ত্রী বক্তৃতার মধ্যে বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ। যাওয়ার সময় বিধায়ককে হুমকি শুভেন্দু অধিকারীর। অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে অধিবেশন ত্যাগ। পরপর কদিন বিজেপি বিধায়কদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biban Banerjee)। এদিন প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণ করলেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, বিধানসভার ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এইটা একটা দুর্ভাগ্যজনক। বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। প্রিভিলেজ কমিটিকে ২৮ তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার (Speaker)।

এরপর, বৃহস্পতিবার, অর্থ দফতরের সাপ্লিমেন্টারি বাজেটের জবাবি ভাষণ না শুনে চলে যান বিজেপি বিধায়করা। এতেই অত্যন্ত ক্ষুব্ধ হন স্পিকার। তিনি বলেন, ”এটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। আশা করি আগামী দিনে এই ধরণের আচরণ থেকে বিরত থাকবেন। অশালীন আচরণ বিরোধী দলের।”

এদিন সাপ্লিমেন্টারি বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhatterjee) বলার সময় অনুপস্থিত ছিলেন বিজেপি বিধায়করা। এরপরেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভায় প্রশ্ন করে উত্তর না শোনাটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। অর্থমন্ত্রীর জবাবি ভাষনের সময় বিরোধী বিধায়কদের প্রশ্ন করে চলে যাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি।

এদিন, সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ গ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী ছাড়াও বিরোধী দলনেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের সৌমেন রায় ও বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি ।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...