Wednesday, June 24, 2026

সম্পর্ক না রাখলে বাবার কাছ থেকে শিক্ষা, বিয়ের জন্য টাকা দাবি করতে পারবে না মেয়ে, বেনজির রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কোনও মেয়ে যদি তার বাবার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি না হয় তাহলে সে শিক্ষা এবং বিয়ের জন্য বাবার কাছ থেকে টাকা পাওয়ার অধিকারী নয়। একটি মামলায় এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ এমন নির্দেশই দিয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, ২০ বছর বয়স হয়ে গেলে যেকোনও মেয়ে স্বাধীন। সে তাঁর পছন্দ মত রাস্তা বেছে নিতে পারে। কিন্তু সেই স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে যদি বাবার সঙ্গে কোনও সম্পর্ক না রাখে তাহলে সম্পত্তিও মেয়ে দাবি করতে পারে না।

বছর কুড়ির তরুণী এতদিন মায়ের সঙ্গে থেকেছে তবে বাবার সঙ্গে দেখা করতে রাজি নন। এতদিন সে তার বাবার সঙ্গে টেলিফোনেই কথা বলত। তবে তিনি এক্ষেত্রে কি তাঁর বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন? বাবা-মায়ের বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়, ‘২০ বছর বয়সী তরুণীর আচরণ দেখে মনে হচ্ছে, তিনি তাঁর বাবার সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখতে চান না। তিনি নিজের পথ অবশ্যই বেছে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বাবার কাছ থেকে শিক্ষা কিংবা বিয়ের জন্য টাকা দাবি করতে পারেন না।’

আরও পড়ুন-রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

ওই তরুণীর বাবা প্রথমে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে (Punjab and Hariyana High Court) বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত ওই মামলা খারিজ করে দেয়। এরপর দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হন ওই ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির ১৪২ নম্বর ধারা মেনে নির্দেশ দেয় আদালত।

ওই ব্যক্তির স্ত্রীকে প্রতি মাসে ৮,০০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরে এককালীন ১০ লক্ষ টাকা দিয়ে দিলে আর কোনও দাবি থাকবে না বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ। কোর্টের নির্দেশ, ওই মহিলা চাইলে এই টাকা থেকে তাঁর মেয়েকে ভাগ দিতে পারেন।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...