Wednesday, May 13, 2026

রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়ে সেলিমের গলায় তারুণ্যের জয়গান, রেড ভলেন্টিয়ার নিয়ে নয়া ভাবনা

Date:

Share post:

রাজ্য কমিটির বৈঠকে সিপিএমের(CPIM) রাজ্য সম্পাদকের দায়িত্ব উঠেছে পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের(MD Salim) কাঁধে। দলের রাশ হাতে নেওয়ার পরই সাংবাদিক বৈঠকে সেলিমের গলায় শোনা গেল তারুণ্যের জয়গান। শুধু তাই নয়, করোনাকালে রীতিমত যুদ্ধে নামা রেড ভলেন্টিয়ারদের(Red volunteer) জন্য দল নতুন করে ভাবনা চিন্তা করছে বলেও এদিন জানান নয়া রাজ্য সম্পাদক।

সাংবাদিক বৈঠকে রেড ভলেন্টিয়ারদের ভূয়শী প্রশংসা করে মহম্মদ সেলিম বলেন, “এ রাজ্যে যৌবন স্পর্ধা দেখিয়েছে। তরুণদের সামনের সারিতে নিয়ে আসা হবে। কোভিড মহামারী পর্বে যখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একে অপরের বিরুদ্ধে দোষারোপে ব্যস্ত তখন মানবিক ভূমিকা নিয়েছে আমাদের রেড ভলান্টিয়াররা। তাঁদের এবার পার্টির তরফে বিশেষ প্রশিক্ষণ দেব আমরা। লড়াই সংগ্রামের জন্য তাঁদেরকে তৈরি করতে হবে। তাঁরাই পরবর্তীতে আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন:রাজ্য ভাগের চক্রান্ত কখনই সফল হতে দেওয়া হবে না, বিধানসভায় বিজেপিকে ধুয়ে দিলেন চন্দ্রিমা

শুধু তাই নয় আগামী দিনে দলের রূপরেখা কি হবে সে প্রশ্ন উঠতে সেলিম বলেন, ১৬ দফা কর্মসূচি গৃহীত হয়েছে পার্টির রাজ্য সম্মেলনে। প্রতিটি ক্ষেত্রে তারুণ্যে বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পক্ককেশী নেতাদের বাদ পড়া প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন সংসদ বলেন, “গণতান্ত্রিক নিয়মের পার্টি চলে। ফলে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে সরে গিয়েছে প্রবীণ নেতারা। বদলে এসেছে একঝাঁক তরুণ মুখ।”

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...