Wednesday, June 24, 2026

Cyclone: মৎস্যজীবীদের জন্য ‘ অশনি’ সংকেত, সমুদ্রে জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

ইয়াস (Yaas)এর পর ফের দুর্যোগ, এবার ‘অশনি’ (Ashani)সংকেত হাওয়া অফিসের। আসছে বছরের প্রথমে ঘূর্ণিঝড়(cyclone),মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে  আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতরের তরফে জারি সতর্কতায় বলা হয়েছে যাতে আগামী তিনদিন মৎস্যজীবীরা সমুদ্রে না যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

চৈত্রের শুরুতেই নাভিশ্বাস! অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। আজ শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।

পাশাপাশি বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপটি আজ অর্থাৎ ১৯ তারিখ দক্ষিণ আন্দামান সাগরে পৌঁছবে ।রবিবার এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। নিম্নচাপের প্রভাবে আগামি তিনদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার ।

যদিও বাংলায় এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব নেই। অশনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের দিকে চলে যাবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...