Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অকালেই প্রাণ হারালেন তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষ। মাত্র ২৫ বছর বয়সে প্রান হারালেন তরুণ এই ফুটবলার। শনিবার নদিয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে এক ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়ে খেলার মাঠেই প্রাণ হারালেন তিনি।

২) বিয়ে করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম‍্যাক্সওয়েল। দীর্ঘদিনের বান্ধবী বিনি রমনকে বিয়ে করলেন তিনি। পরিবারের লোকদের নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন জীবনে পা রাখলেন অজি এই ক্রিকেটার।

৩) আইসিসি মহিলা বিশ্বকাপে ফের হার ভারতের। শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেট হারল মিতালি রাজের দল। এই হারের ফলে পরের পর্বে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের। পরের পর্বে যেতে গেলে বাকি দুই ম‍্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।

৪) ফের ফিরছে এশিয়া কাপ । দু’বছর বন্ধ থাকার পর, ফের ফিরতে চলেছে এশিয়া কাপ। শ্রীলঙ্কায়  ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তবে যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে ২০ আগস্ট থেকে। এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে।

৫) ফের রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অষ্টম অর্ধশতরান করে ফেললেন মিতালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন ঝুলন গোস্বামীও। এবার মহিলাদের একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে ফেললেন চাকদহ এক্সপ্রেস।

আরও পড়ুন:Breakfast News: : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...