Tuesday, June 16, 2026

Fire:কাকভোরে বিধ্বংসী আগুন বেহালায়, ভস্মীভূত ২৪টি দোকান

Date:

Share post:

ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর ২৪টি দোকান। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। কাকভোরে ঘটনাটি ঘটেছে বেহালার বীরেন রায় পূর্বে পূর্ব রোডে।  কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন:পানিহাটি: খুনের ২ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ

রবিবার ভোর ৪টের সময় এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এই আগুন। ভস্মীভূত হয়ে যায় ২৪টি দোকান। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন দেখে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে লাগল এই আগুন তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...