Sunday, February 22, 2026

Narendra মোদি : বিশ্বের তাবড় রাষ্ট্রনায়ককে হারিয়ে জনপ্রিয়তম নেতার শিরোপা পেলেন মোদি

Date:

Share post:

এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনায়কের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সম্প্রতি একটি মার্কিন সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে জানা গিয়েছে বিশ্বের ১২ রাষ্ট্রনায়ককে হারিয়ে মোদি এই সম্মান ছিনিয়ে এনেছেন। এই তালিকায় নরেন্দ্র মোদি এক নম্বরে। আর সপ্তম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট নিয়মিতভাবে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনায়কদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা চালায়। প্রতি এক সপ্তাহ অন্তর এই সমীক্ষাটি হয়। এবারের সমীক্ষা অনুসারে ৭৭ শতাংশ সমর্থন পেয়ে তালিকার একেবারে শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৩ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর লোপেজ ওবারডার । তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। আর সপ্তম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যে কোনও দেশের সাবালক নাগরিকদের কাছ থেকে প্রাপ্য তথ্যের উপর নির্ভর করে এই সমীক্ষা রিপোর্ট তৈরি হয়েছে। তথ্য সংগ্রহের কাজের পুরো প্রক্রিয়াটাই হয়েছে অনলাইন পদ্ধতিতে ।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...