Wednesday, June 24, 2026

Metro: নববর্ষে শিয়ালদহ থেকে মেট্রো! বদলাতে পারে East West Metro এর সময়সূচি

Date:

Share post:

এবার নতুন সময়সূচি হবে মেট্রোর। শিয়ালদহ (Sealdah) পর্যন্ত মেট্রো চালু হযে পারে পয়লা বৈশাখ থেকেই। আর তার ফলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর(East West Metro) সময় পরিবর্তন হতে পারে। একই সঙ্গে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমানো হবে। এখন সকাল আটটা থেকে East West Metro পরিষেবা শুরু হয়। শেষ মেট্রো ছাড়ে সন্ধে সাতটায়। লোকাল ট্রেনের(Local train) যাত্রীদের কারণে শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro) চালু হওয়ার পরে প্রথম ট্রেনের সময় আধ ঘণ্টা এগেনো হতে পারে। আর রাতে এক ঘণ্টা অতিরিক্ত সময় ট্রেন চালানো হতে পারে। দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে সাতটায়, আর শেষ ট্রেন রাত সাড়ে আটটায় ছাড়তে পারে।

শিয়ালদহ থেকে মেট্রোর প্রারম্ভিক ভাড়া ১০ টাকা। পাঁচ টাকার টিকিট থাকছে না এই স্টেশনে। দশের পরই ভাড়া ২০ টাকা।

পয়লা বৈশাখেই শিয়ালদহ মেট্রো স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়াটাই প্রধান লক্ষ্য। তবে পুরোটাই সেফটি কমিশনে রিপোর্টের উপর নির্ভর করে আছে। তবে, সামান্য কিছু অদল-বদল হলেও, বড় একটা কিছু পরিবর্তন করতে হবে না বলেই মনে করা হচ্ছে। পয়লা বৈশাখেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হতে পারে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...