Friday, May 15, 2026

‘শাহরুখ খানকে দেখে আমি একটু হলেও পাগল হয়ে যাব’, বললেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র

Date:

Share post:

আইপিএল ২০২২-এ (Ipl 2022) কলকাতা নাইট রাইডার্সের (KKR)  নব নিযুক্ত অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দলের অধিনায়কের ভার তুলে নিয়েই জানিয়ে দিয়েছেন, আইপিএল খেতাব জেতার জন্য মরিয়া নাইট বাহিনী। তবে শুধু ট্রফি নয়, আইপিএলের ট্রফির পাশাপাশি শ্রেয়াস আইয়ারের একটি বড় ইচ্ছে রয়েছে, আর তা হল বলিউড সুপারস্টার তথা কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে দেখা করার। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তিনি।

শ্রেয়স বলেন,” আমি শাহরুখ খান সঙ্গে আলাপ করিনি। আমি মুখিয়ে রয়েছি সেই মুহুর্তটির জন্য কারণ ও আমার জন্য একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। কারণ যখনই আমি বিরতি পাই আমি ওনার সাক্ষাৎকার দেখি এবং আমার ভালো লাগে এই ইন্ডাস্ট্রিতে যে চমক উনি আনেন।”

এরপাশাপাশি শ্রেয়স আরও বলেন,” আর যখনই উনি স্টেডিয়ামে উপস্থিত থাকেন, যে সমর্থন উনি দলের জন্য প্রদান করেন, তা বাইরে থেকে দেখতে অসাধারণ লাগে। হ্যাঁ, আমি উদগ্রীব এবং অপেক্ষা করে রয়েছে, সময় গুনছি। যখনই আমি সুযোগ পাব ওনার সঙ্গে দেখা করার, আমি একটু হলেও পাগল হয়ে যাব।”

আরও পড়ুন:FootBall: ফুটবল খেলা দেখতে এসে বিপত্তি, হুড়মুড়িয়ে পড়ল বাঁশের তৈরি অস্থায়ী গ‍্যালারি

 

 

Related articles

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...