Wednesday, June 24, 2026

FootBall: ফুটবল খেলা দেখতে এসে বিপত্তি, হুড়মুড়িয়ে পড়ল বাঁশের তৈরি অস্থায়ী গ‍্যালারি

Date:

Share post:

হুড়মুড়িয়ে পড়ল বাঁশের তৈরি অস্থায়ী গ‍্যালারি। খেলা দেখতে এসে আহত কমপক্ষে ২০০ জন সমর্থক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেরলের (North Kerala) মালাপ্পুরাম জেলার ওয়ান্দুরে ( Wandoor) পোনগোদু ফুটবল মাঠে। এই মাঠেই খেলা দেখতে এসেছিল সমর্থকেরা। সেখানেই ঘটে বিপত্তি। ভেঙে পড়ে বাঁশের তৈরি গ‍্যালারি। প্রিয় দলের ফুটবল খেলা দেখতে এসে যে, এমন পরিণতি হবে তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা।

পুলিশ সূত্রে খবর, ১০০০-এর ওপর দর্শক এসেছিলেন খেলা দেখতে। রাত ৯টা ৩০ নাগাদ ভেঙে পড়ে ওই গ্যালারি। ভয়াবহ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। আহতদের অনেকেরই হাত-পা ভেঙেছে। যদিও কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলে জানান হয়েছে। কিন্তু পাঁচজনের চোট অত্যন্ত গুরুতর বলে সূত্রের খবর। ওয়ান্দুরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

আরও পড়ুন:ISL: মর্মান্তিক, আইএসএল ফাইনাল দেখতে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সমর্থক

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...