Thursday, May 14, 2026

Cyclone: ধেয়ে আসছে অশনি! উপকূলে আছড়ে পড়ার আগেই শুরু বৃষ্টি

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে তা আছড়ে পড়তে চলেছে উপকূলে।ইতিমধ্যেই উত্তাল সমুদ্র।আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে বৃষ্টি।

আরও পড়ুন:Covid Vaccine Update: কোভিশিল্ডের দুই ডোজের মাঝের ব্যবধান কি কমছে?

মৌসম ভবন জানিয়েছে, সোমবার ভোরে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর সেটি বিকেল সাড়ে ৫টা নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে। এই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছবে ঘণ্টায় ৮৫ কিলোমিটার। তার পর সেটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে।


এই মুহূর্তে নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ২১০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে এবং মায়ানমার থেকে ৮৭০ কিমি দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্মচাপে পরিণত হবে। এবং পরবর্তী ১২ ঘণ্টায় সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে।
এদিকে নিম্নচাপের জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রবিবার থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি শুরু হয়েছে। মৌসম ভবনের তরফে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।এছাড়াও অশনির জেরে
ইতিমধ্যেই অশনি-র মোকাবিলায় NDRF-এর টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিম্নচাপটি যতই আন্দামান উপকূলের দিকে এগিয়ে আসছে হাওয়ার গতিবেগ বাড়ছে। সেই সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্রও।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...