Thursday, May 14, 2026

El Clasico: এল ক্লাসিকোয় দুরন্ত জয় বার্সেলোনার

Date:

Share post:

এল ক্লাসিকোয় (El Clasico)দুরন্ত জয় পেল এফসি বার্সেলোনা(FC Barcelona)। রবিবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে (Real Madrid)৪-০ গোলে হারাল কাতালানরা। বার্সার হয়ে জোড়া গোল আউবামেয়াং-এর। একটি করে গোল করেন রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেস।

একেই বলে প্রতিশোধ। রবিবার রাত যেন ছিল অনেক কিছু ফিরিয়ে দেওয়ার। জবাব দেওয়ার।রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যেন সেই লক্ষ‍্যে নেমেছিল বার্সেলোনা। যার ফল স্বরূপ ৯০ মিনিট পর ফলাফল দাঁড়াল ঠিক এই রকম বার্সেলোনা-৪ রিয়াল মাদ্রিদ-০। রবিবার রাতে কোনভাবেই ম‍্যাচে ফিরতে পারল না লিগ শীর্ষে থাকা রিয়াল। এই জয়ের ফলে রিয়ালের বিরুদ্ধে হারের খরা কাটাল বার্সা। টানা ৫ ম্যাচে হারের পরে জয়ের মুখ দেখল কাতালান ক্লাব।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বার্সা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দেম্বেলের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন আউবামেয়াং। ৩৮ মিনিটে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন আরাউজো। এক্ষেত্রেও গোলের পাস বাড়িয়ে দেন দেম্বেলে। সান্তিয়াগো বের্নাবাউতে বেঞ্জেমা না থাকায় আগে থেকেই চাপে ছিল রিয়াল। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় রিয়াল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বার্সা।দ্বিতীয়ার্ধে মাদ্রিদের ঘাড়ে আরও একজোড়া গোল চাপিয়ে দেয় তারা। ৪৭ মিনিটে আউবামেয়াংয়ের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন তোরেস। ৫৪ মিনিটে এবার তোরেসের পাস থেকে গোল করেন আউবামেয়াং। এরপর আক্রমণে গেলেও কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ৪-০ গোলে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...