Saturday, April 25, 2026

Abhishek: ED-CBI-এর ভয়ে মাথা নত করব না: সাড়ে ৮ ঘণ্টার জেরার পরে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

সাড়ে আটঘণ্টা জেরার পরেও মাথা উঁচু করে ইডির দফতর থেকে বেরোলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek)। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি অভিযোগ জানালেন, বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার। অভিষেক বলেন, বাংলার নির্বাচনে ল্যাজেগোবরে হয়ে, এখন ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাতে চাইছে। “এরা গণতান্ত্রিকভাবে লড়তে পারে না বলে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। আমি অন্য মেটিরিয়াল। আমি ED-CBI-এর ভয়ে মাথা নত করব না” সাড়ে ৮ ঘণ্টার জেরার পরে হুঙ্কার অভিষেকের। তিনি জানান, তদন্তের সহযোগিতা করেছেন। সব নথিও সময় মতো পাঠিয়ে দেবেন। “তবে, তদন্তকারীদের সঙ্গে কী কথা হয়েছে তদন্তের স্বার্থে তা বাইরে বলব না”- জানান অভিষেক। “ইডি তাদের কাজ করছে“।

এরপরেই বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, নারদায় যাঁদের টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁদের কতবার ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ”যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের কতবার ডেকেছে? আমি বিরোধী দল তৃণমূল করি বলেই আমি চোর, বাকিরা সাধু!” তিনি বলেন, বিজেপি-র এই ওয়াশিং মেশিনের কায়দা, দ্বিচারিতা বেশিদিন চলতে পারে না। তিনি বলেন, ”আমার বিরুদ্ধে দশ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চ তৈরি করুন। আমি মৃত্যু বরণ করব।”

অভিষেক জানান, সুপ্রিমকোর্টে আগামী দিনে তাঁর আবেদনের মামলার শুনানি হবে। এদিন ইডি–র দফতর থেকে বেরিয়ে ফের অভিষেক বলেন, “আমি শতবার মানুষের ক্ষমতা সামনে মাথা নত করতে রাজি, কিন্তু ক্ষমতায় থাকা মানুষের সামনে মাথা নত করব না”

কলকাতায় ইডি-র দফতর আছে, কিন্তু হেনস্থা করার জন্যই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। যখনই উপনির্বাচন হয়, তখনই ডেকে পাঠানো হয়। গণতান্ত্রিক ভাবে লড়তে পারে না বলেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখায়। ২০২১-এ হেরেছে ২০২৪-ও হারবে।

আরও পড়ুন- TMC: বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনে মমতা-অভিষেকসহ তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠাল তৃণমূল

তিনি বলেন, এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কেলেঙ্কারি। কারণ, কয়লা ও সীমান্ত পাহারা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়।

মঙ্গলবার, রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিতে পারবেন না বলে জানান অভিষেক। তিনি জানান, মেল করেই তিনি অসুবিধার কথা জানাবেন।

আরও পড়ুন- Holi-Accident : হোলির দিন পথদুর্ঘটনায় মৃত্যু বিখ্যাত অভিনেত্রী সহ তিন জনের

Related articles

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South...

ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ কমিশনের!

রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা (2nd Phase of West Bengal Assembly Election election) ভোটের চার দিন আগে নির্বাচন কমিশনের...

বসিরহাট থেকে বালি- আজ জেলায় জেলায় জনসভা অভিষেকের, শনিবার সন্ধ্যায় পদযাত্রা কলকাতাতেও

ভোট প্রচারে শনিবার বসিরহাট থেকে নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা...

রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED হানা

দ্বিতীয় দফা নির্বাচনের (2nd phase of West Bengal assembly election)আগে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সাতসকালে উত্তর...