Friday, June 26, 2026

Assembly: খুব দ্রুত শিক্ষক নিয়োগ শুরু হবে রাজ্যে: বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বিধানসভায়(Assembly) প্রশ্নোত্তর পর্বে শিক্ষক নিয়োগ নিয়ে খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, “খুব দ্রুত রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হবে।” নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে বলে মেনে নিয়ে মঙ্গলবার, অধিবেশনে শিক্ষামন্ত্রী (Education Minister) জানান, আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী (CM)বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই এগনো হচ্ছে।

কীভাবে এই পদ্ধতি চলছে সেটি বিস্তারিত না বললেও, নিয়োগ করা বিষয়ে সুনিশ্চিত করে ব্রাত্য। তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে নিজের এলাকাতে মিলবে চাকরি। নিজের জেলা, সদর, মহুকুমার বিদ্যালয়ে পড়ানোর সুযোগ দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। একটা পোর্টাল বানানো হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...