Saturday, March 14, 2026

বকটুই কাণ্ডে গ্রেফতার ১১, বিধানসভায় পার্থ বললেন রাজনৈতিক চক্রান্ত

Date:

Share post:

রামপুরহাটের বকটুই গ্রামে আগুনে পুড়ে ৮ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। যার প্রভাব পড়েছে রাজ্য বিধানসভায়। বিরোধীরা হইহট্টগোল শুরু করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী NIA ও CBI তদন্তের দাবি করে।

অন্যদিকে, বিধানসভায় বিবৃতি দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, অপরাধ করেছে তাদের শাস্তি দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য পর্যাপ্ত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন:রামপুরহাটকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, বৃহত্তর ষড়যন্ত্র: পাল্টা তোপ কুণালের

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবানী ভবনে এমনটাই জানালেন ডিজি মনোজ মালব্য।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...